পৃথিবীর কোনো শক্তিই বিচার বন্ধ করতে পারবে না: আশরাফ
সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই এই বিচার বন্ধ করতে পারে। কারণ, আওয়ামী লীগ যখন কোনো কথা বলে, তখন তা বাস্তবায়ন করে ছাড়ে।’
আজ শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলো ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ দেশ স্বাধীন করার কথা বলেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। এখন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছে। সেই বিচারের রায় হবে এবং তা বাংলার মাটিতে কার্যকর করা হবে।’
সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আমার বাবা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বে দিয়েছেন। কিশোরগঞ্জের মাটি বেইমানের মাটি নয়, বীরের মাটি।’ এ সময় বাজিতপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হবে বলেও জানান আশরাফ।
স্থানীয় সাংসদ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মিজবাহ উদ্দিন, আলাউল হক, শেখ এ কে এম নূরুন্নবী, আজহারুল ইসলাম গোলাপ প্রমুখ এ সময় বক্তব্য দেন ।







Mohammad shawon Kabir
২০১৩.০২.২৩ ২৩:২৭islam chayon
২০১৩.০২.২৪ ০০:২৯