উন্মুক্ত হল ‘আমার বর্ণমালা’ (ভিডিও)
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উন্মুক্ত হল ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ‘আমার বর্ণমালা’ ফন্ট উদ্বোধন করেন।
সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ইউনিকোড বাংলা ফন্ট। সবার জন্য উন্মুক্ত ‘আমার বর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ।
এর আগে বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে বর্তমানে অনলাইনে ভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া। এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রে অসম্পূর্ণ।
এর আগে ২০১২ সালের ১২ নভেম্বর বাংলা একাডেমী, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছিল।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে http://amarbornomala.gov.bd/ এবং ফন্ট ডাউনলোড করা যাবে সাইটের এ লিংকে গেলে http://www.amarbornomala.gov.bd/fonts/details/1







Eng Ashok Dash Pinku
২০১৩.০২.২১ ১৫:৫৪Ratan Jyoti
২০১৩.০২.২১ ২০:৪৭